ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বৃষ্টির আশায় দেশের বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২৩,  4:45 PM

news image

রাজশাহী তেরখাদিয়া শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ইস্তিসকার সালাত আদায় তীব্র গরম ও তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসুল্লীরা। রাজশাহী তেরখাদিয়া শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ইস্তিসকার সালাত আদায় করেন মুসুল্লীরা। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই নামাজের ইমামতি করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন হামিদী। এসময় মুসল্লীরা মহান সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য ও এই আবহাওয়া জনিত দুর্যোগ মোকাবেলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। প্রচন্ড রৌদ্রে চলমান তীব্র দাবদাহ ও খরা থেকে মুক্তি লাভের আশায় আল্লাহর কাছে গুনাহ মাফ ও বৃষ্টি চেয়ে খুলনার শহিদ হাদিস পার্কে এ ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বেলা দশটায় এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আমির ও খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এবং দোয়া ও খুতবা পরিচালনা করেছেন জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের খুলনা মহানগর সভাপতি প্রিন্সিপাল মুফতি গোলামুর রহমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম