ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

বুড়িগঙ্গায় অল্পের জন্য রক্ষা পেল ৫শতাধিক যাত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২২,  4:09 PM

news image

ঢাকার বুড়িগঙ্গা নদীতে সদরঘাট এলাকায় আবারো লঞ্চের সাথে লঞ্চের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ঢাকা থেকে হাতিয়াগামি তাসরিফ- ১ নামক লঞ্চটি ঢাকা থেকে থেকে পয়সারহাট গামী পুবালি- ৯ কে  পিছনে ধাক্কা দেয়। সদরঘাটের শ্যাম বাজার গুদারা ঘাটের নিকট এলে পিছনে কোনো প্রকার হর্ণ না দিয়ে পূবালী ৯ লঞ্চকে ধাক্কা দেয়। এ ঘটনায় লঞ্চটির পাঁচশতাধিক যাত্রী আতঙ্কিত হয়েছে পড়ে।

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় পাঁচশতাধিক যাত্রী। এতে লঞ্চের ব্যাপক ক্ষতি হয়। তাসরিফ -১ লঞ্চটির  মাস্টার মন্নান সুকানি এবং ইনচার্জ দেলোয়ার হোসেনের অসতর্কতায় এমনটি হয়েছে বলে দাবি করেছেন পূবালী লঞ্চের সুকানী। লঞ্চটির যাত্রী ও প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান নাঈম বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই তাশরিফ লঞ্চটি পূবালী লঞ্চকে পিছন থেকে ধাক্কা মারে। এতে করে দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।লঞ্চের সব যাত্রীরা আতঙ্কিত হয়ে উঠে। আলল্লাহর রহমতে আমরা দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পূবালী লঞ্চার যাত্রীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম