ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ঢাকার যে ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ বাধ্যতামূলক হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা-ছেলের নামফলক একসঙ্গে পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেবে সরকার: প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন এমপি আমির হামজা নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

বুড়িগঙ্গার তীর দখলমুক্তে দুই দিনের যৌথ অভিযান শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৫,  11:24 AM

news image

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান চালাতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ ২০ ও আগামীকাল ২১ আগস্ট এ অভিযান পরিচালিত হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে জানানো হয়, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬ এর আদেশ বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান হাতে নেওয়া হয়েছে। এতে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরভূমি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাট অপসারণ করা হবে। অভিযানে অংশ নেবেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট। তারা সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বও পালন করবেন। এ সময় পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দখল ও অবৈধ স্থাপনা নদীকে সংকুচিত করছে। এতে পরিবেশ ও নৌ-নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। নিয়মিত উচ্ছেদ কর্মসূচির অংশ হিসেবে এবার স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম