ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বুস্টার ডোজের আওতায় সাড়ে ৫ কোটির বেশি মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২২,  2:04 PM

news image

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪২ জন। বুধবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) দেশে প্রথম ডোজ পেয়েছেন ২৫ হাজার ৫৬৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৯ হাজার ৩৫৫ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ২০ লাখ ১৪ হাজার ৪৫৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৯০৭ জন। এছাড়া দেশে এ পর্যন্ত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থী মধ্যে ১ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৭৭৫ জনকে প্রথম ডোজ এবং ১ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ২৮৮ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে, ৫ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে এ পর্যন্ত ১২ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৫ বছর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম