ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বুস্টার ডোজের আওতায় সাড়ে ৮ লাখের বেশি মানুষ

#

২০ জানুয়ারি, ২০২২,  1:11 PM

news image

ছবি : সংগৃহীত

দেশে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন ৮ লাখ ৭৩ হাজার ৪৪১ জন। বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীসহ সারা দেশেই দেওয়া হয়েছে ৭৬ হাজার ৭৪১ জনকে বুস্টার ডোজ। স্বাস্থ্য অধিদফতর পাঠানো তথ্য থেকে এসব জানা যায়। গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।

স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১২ হাজার ২৩৫ জনসহ ঢাকা বিভাগে ২৩ হাজার ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৯৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ১৯৮ জন, রাজশাহী বিভাগে ৭ হাজার ৬০৮ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৪৪০ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৬৬৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৪৮৭  জন এবং সিলেট বিভাগে ৫ হাজার ৬৫৫ জন বুস্টার ডোজ নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম