ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

বুসানে কারিশ্মা তান্নার জয়জয়কার

#

বিনোদন ডেস্ক

১২ অক্টোবর, ২০২৩,  2:50 PM

news image

দক্ষিণ কোরিয়ায় চলছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই সেরা অভিনেত্রীর জন্য পুরস্কৃত হলেন বলিউডের অভিনেত্রী কারিশ্মা তান্না। হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন কারিশ্মা। এবং সেই চরিত্রের জন্যই বুসানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুসানে তিনি একমাত্র ভারতীয় হিসেবে দুটি বিভাগে মনোনয়ন পেয়ে দুটিতেই জিতেছেন কারিশ্মা। একটি সেরা অভিনেত্রী, অন্যটি সেরা ওয়েব সিরিজ।  অভিনেত্রী বলেন, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে আমি অভিভূত।

‘স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠক চরিত্রটিকে প্রাণ দেওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ। এই অ্যাওয়ার্ড আমার পুরো টিমের জন্য। সবার অক্লান্ত পরিশ্রমের জোরেই আজ এই সফলতা এসেছে। এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। এসব কৃতিত্বই ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে আমাকে। বুসানের রেড কার্পেটে কারিশ্মা ভারতের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় পোশাকে। কালো শাড়িতে সবার নজর কেড়ে নেন তিনি। ভারতীয় ক্রাইম রিপোর্টার জিগনা ভোরার জীবনকাহিনি বর্ণিত হয়েছিল ‘স্কুপ’ ওয়েব সিরিজে। তার লেখা বই ‘বিহাইন্ড বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিরিজটি। সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। অভিযুক্ত হিসেবে জেল যেতে হয়েছিল জিগনা ভোরাকে। সেখানে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক সুমন ঘোষও গিয়েছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম