ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

বুরকিনা ফাসোয় সেনা চেকপোস্টে হামলায় নিহত বেড়ে ৫৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২১,  10:30 AM

news image

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি স্বর্ণ খনির পাশে অবস্থিত সেনা চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মধ্যে ৪৯ জন মিলিটারি পুলিশ এবং বাকী চারজন সাধারণ নাগরিক বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে দেশটির উত্তরাঞ্চলে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। ভয়াবহ এই হামলায় প্রাথমিক ভাবে ২০ জন নিহতের কথা জানানো হয়েছিল।

গতকাল বুধবার প্রকাশিত কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা’র খবরে বলা হয়েছে, বুরকিনা ফাসোর সরকারের মুখপাত্র ওউসেনি তামবোউরা গতকাল বুধবার জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলীয় ইনাতা স্বর্ণখনির কাছে মিলিটারি পুলিশের একটি চেকপোস্টে হামলা চালায় দুর্বৃত্তরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে হামলায় ৫৩ জন নিহত হয়েছেন।
এর আগে রবিবারের ওই প্রাণঘাতী হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২০ জন এবং পরে ৩২ জন বলে জানানো হয়েছিল। বুধবার সেই তথ্য সংশোধন করে হামলায় নিহতের সংখ্যা ৫৩ বলে জানানো হল।

হামলার পর ঘটনাস্থল থেকে ৪৬ জন মিলিটারি পুলিশ কর্মকর্তাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান ওউসেনি তামবোউরা। প্রাণঘাতী ওই হামলার পরপরই বুরকিনা ফাসোর নিরাপত্তামন্ত্রী ম্যাক্সিম কোন এই হামলাকে বর্বর ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেন। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। অবশ্য এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম