ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বুধবার হামলা, পশ্চিমাদের কাছে প্রমাণ চাইল ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:19 PM

news image

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু মার্কিন কর্মকর্তা গত কয়েক দিন ধরেই বলে আসছেন, বুধবার ইউক্রেনের ওপর বিমান হামলা দিয়ে আগ্রাসন শুরু করতে পারে রাশিয়া। ১৫ ফেব্রুয়ারি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের মস্কো সফরের পরের দিনটিকেই নাকি হামলার সম্ভাব্য দিন হিসেবে ধরে রেখেছেন আমেরিকান ও ইউরোপীয় গোয়েন্দাদের একাংশ। কিন্তু যাদের দেশের ওপরে হামলার ভয় পাচ্ছে আমেরিকা-সহ গোটা পশ্চিমা দুনিয়া, সেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার নাম উল্লেখ না করে পশ্চিমার দেশগুলোর কাছে প্রমাণ চাইলেন।

সম্ভাব্য হামলার আশঙ্কায় গতকয়েক দিন ধরেই কিয়েভের দূতাবাস খালি করেছে আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশ। ইউক্রেনের সঙ্গে বিমান সেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু দেশ। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অগ্রগতি তলানিতে ঠেকার আশঙ্কা করছেন জেলেনস্কি-সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। দু’দিন আগেই দেশের নাগরিকদের শান্ত থেকে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছিল ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির প্রেসিডেন্টও নাগরিকদের উদ্দেশে একই বার্তা দিয়েছেন। কারও নাম না করেই জেলেনস্কি বলেছেন, “আমি জানি আমরা খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছি। আপনার বা অন্য কারও কাছে যদি সত্যিই এই তথ্য থাকে যে ১৬ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালাবেই, তাহলে দয়া করে সেই তথ্যপ্রমাণ আমাদের দিন।” পশ্চিমা গোয়েন্দারা বারবার দাবি করেছেন, ১৫ ফেব্রুয়ারি পরে ইউক্রেনের কোনও সেনা অভিযানের ওপরে আচমকা হামলা চালাতে পারে রুশ বাহিনী। গোয়েন্দাদের দাবি, এই ধরনের ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ চালিয়ে কিয়েভের ওপরে চাপ বজায় রাখতে চাইছে মস্কো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম