ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বুধবার শুরু লঞ্চের স্পেশাল সার্ভিস

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  11:30 AM

news image

ঈদুল ফিতর উপলক্ষে বুধবার শুরু হবে লঞ্চের স্পেশাল সার্ভিস। অগ্রিম টিকিটও দেয়া হবে সেদিন থেকেই। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর উপপরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার জানান, ঈদে অভ্যন্তরীণ নদীপথে যাত্রীবাহী নৌযানের নিরাপদ ও দুর্ঘটনামুক্ত চলাচল এবং যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে রবিবার বিআইডব্লিটিএ কার্যালয়ে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় বুধবার থেকে স্পেশাল সার্ভিস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে। ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত লঞ্চে কোনো মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না। এই ১০ দিন নদীতে কোনো বাল্কহেডও চলবে না। উল্লেখ্য, ঢাকার সদরঘাট থেকে ৪৩টি রুটে লঞ্চ চলাচল করে। এ টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে ৮০টি লঞ্চ চলাচল করলেও ঈদযাত্রায় চলবে প্রায় দুইশ’ লঞ্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম