ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুধবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  3:00 PM

news image

জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত হয়েছে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা। সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। পরে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এখানেই শেষ নয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুুটি দুইদিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট বুধবার থেকে দেশের সকল স্কুল-কলেজে ৫দিন শিক্ষা কার্যক্রম চলবে। ছুটি থাকবে দুইদিন। এছাড়া ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ফলে ১ ঘণ্টা করে কর্মঘণ্টা কমেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম