ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
​শিশুশিক্ষায় কার্যকর গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আইসিসির প্রধান প্রসিকিউটরকে বরখাস্ত কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান আশুলিয়ায় ডিপি পুলিশের অভিযানে পাকিস্তানি পিস্তল, গুলি সহ আটক এক যুবক

বিয়ে নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

#

বিনোদন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২১,  1:14 PM

news image

যেদিন রিয়েলিটি শো কফি উইথ করণ-এর এক পর্বে ক্যাটরিনা কাইফ বলেছিলেন, অনস্ক্রিনে ভিকি কুশলের সঙ্গে তাঁর জুটি বেশ মানাবে, সেদিন থেকেই গুঞ্জন চলছে দুজনের প্রেমপর্ব নিয়ে। কিন্তু এ সম্পর্ক রহস্যময় থেকে গেছে। বিশেষ প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, গেল ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা। এবার ভারতের অন্যতম এ শীর্ষ সংবাদমাধ্যম জানাল, সম্পর্কের পরবর্তী ধাপে যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা। শিগগিরই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন! ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরে প্রকাশ, বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এ যুগল। তাঁদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। তাঁরা এখন কাপড় নির্বাচন করছেন। ক্যাটরিনার পছন্দ সিল্কের কাপড়, যা দিয়ে লেহেঙ্গা বানানো হবে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিয়ে হবে। এ খবর প্রকাশের পরেই অন্তর্জালজুড়ে ভিকি-ক্যাটের ডিসেম্বরের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ভক্তরা রাজকীয় বিয়ের আয়োজন দেখার জন্য উন্মুখ। তবে আজ বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ক্যাটরিনা কাইফের ডিসেম্বরের বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ওই খবর মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না। তাহলে গুঞ্জনের কী হেতু, এমন প্রশ্নে ক্যাটরিনা বলেছেন, ১৫ বছর ধরে তিনি এ প্রশ্ন শুনছেন। ভারতের দুই শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের দুরকম বিশেষ প্রতিবেদনের পর ভিকক্যাটের ভক্তরা একটু দমে গেলেও হাল ছাড়ছেন না। তাঁরা একটি রাজকীয় আয়োজন দেখার জন্য মুখিয়ে। কবে বিয়ে করবেন ভিকক্যাট, তা সময়ই বলে দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম