ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিয়ে না দেওয়ায় প্রেমিকার বাড়িতে যুবকের বিষপান

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২৩,  2:31 PM

news image

লালমনিরহাট হাতীবান্ধায় বিয়ের দাবিতে অনশনে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে দুলু (১৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলা সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় প্রেমিকার বাড়িতে অনশন শেষে বিষপান করেন তিনি। মৃত দুলু সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের আব্দুলের ছেলে।  পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমিক দুলুর। তাদের প্রেমের বিষয়টি স্থানীয়রাসহ দুই পরিবারের মাঝে জানাজানি হয়। এ সম্পর্ক মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবার। তাই প্রেমিকাকে গোপন করে রাখে তার পরিবার এদিকে, শুক্রবার রাতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেন দুলু। অনশনে প্রেমিক দুলু ঘোষণা দেন বিয়ে না দিলে বিষপানে আত্মহত্যা করবেন। কিন্তু অনশনে তার দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে আর দুঃখে প্রকাশ্যে বিষপান করেন তিনি। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে প্রেমিকার পরিবার এটা সাজানো নাটক ভেবে তাকে হাসপাতালে নিতে বিলম্ব করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় দুলুর মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম