ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিয়ে করলেন অলরাউন্ডার শামীম পাটোয়ারী

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  10:59 AM

news image

জাতীয় দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তখন জীবনের নতুন ইনিংস শুরু করলেন তরুণ ক্রিকেটার শামীম হোসের পাটোয়ারী। বিয়ে করলেন ২২ বছর বয়সি এই ব্যাটার। জীবনের নতুন পথচলা খবর নিজেই জানিয়েছেন শামীম। বুধবার সন্ধ্যার পর থেকে এ অলরাউন্ডারের বিয়ের ছবি ফেসবুকে ঘুরপাক খাচ্ছিল।  এদিন শামীম নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন।  সেখানে তিনি লেখেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।’ এরপরই ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভাসান।

শামীমকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি তার বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার। ফ্রাঞ্চাইজিটি শামীমকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় লিখেছে, ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।’ টি-টোয়েন্টিতে হার্ডহিটারের খোঁজে গেল বছর হঠাৎ করেই জাতীয় দলে ডাক পান শামীম।  শুরুর দিকে দারুণ ব্যাটিং করেন।  কিন্তু পরে সবাইকে হতাশ করেন তিনি। যা ফলশ্রুতিতে বাদ পড়েন। জাতীয় দলের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলে শামীম করেছেন ১২৪ রান। তার ১৫.৫ এভারেজ, স্ট্রাইকরেট ১১১.৭।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম