ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বিয়ে করতে যাচ্ছেন অঙ্কিতা

#

বিনোদন ডেস্ক

০১ নভেম্বর, ২০২১,  1:55 PM

news image

এক সময় সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা জুটি বেশ জনপ্রিয় ছিল। তবে ছয় বছরের সম্পর্কে থাকার পর ব্রেকআপ হয়ে যায় অঙ্কিতার। তারপর নতুন সম্পর্ক জড়ান অভিনেত্রী। সুশান্তের মৃত্যুর পর আবারও আলোচনায় আসেন অঙ্কিতা। এবার খবর পাওয়া গেল, ডিসেম্বরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। শোনা যাচ্ছে, ডিসেম্বরের ১২ থেকে ১৪ তারিখ বসবে অঙ্কিতার বিয়ের আসর। পাত্র ভিকি জৈন, পেশায় ব্যবসায়ী। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু বান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হবে অঙ্কিতা-ভিকির বিয়ে। প্রায় সাড়ে তিন বছর ধরে ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কিতা। সুশান্তের সঙ্গে ব্রেকআপের পরই অঙ্কিতা জীবনে আসেন ভিকি। সুশান্তের মৃত্যুর পরও সব সময় অঙ্কিতা পাশে পেয়েছেন ভিকিকে। পরে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিয়ে ভিকিকে ধন্যবাদও জানান অঙ্কিতা। সম্প্রতি দিওয়ালি পার্টিতে ভিকির ঠোঁটে ঠোঁট রাখেন অঙ্কিতা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। মেরুন শাড়ি আর ম্যাচিং ব্লাউজে পার্টিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী! এদিন ভিকি পরেছিলেন ব্ল্যাক ফর্মাল শার্ট-প্যান্ট। সবাই পার্টি মুডে এমন সময় ভিকির ঠোঁটে ঠোঁট রাখেন অঙ্কিতা। নিজের ইনস্টা স্টোরিতে সেই ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। অঙ্কিতা আর ভিকিকে ভালোবেসে ‘ViAnk’ নামে ডাকেন তাদের অনুরাগীরা। ‘পবিত্র রিস্তা’ দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। এখন অবশ্য পবিত্রা রিস্তা ২.০-তে দেখা যাচ্ছে তাকে। এছাড়াও কঙ্গনা রানাউতের সঙ্গে ‘মনিকর্ণিকা’ ছবিতে অভিনয় করেছেন। পবিত্র রিস্তা ২.০-র প্রোমশনের সময় এক সাক্ষাৎকারে অঙ্কিতা ভিকিকে নিয়ে মুখে খোলেন। বিয়ে ব্যাপারেও ইঙ্গিত দেন। অঙ্কিতা সেই সময় বলেছিলেন, ‘বিয়ে একটা খুব সুন্দর ব্যাপার। আমার বেশ ভালো লাগে বিয়ের সমস্ত কিছু। রাজস্থানি স্টাইলে বিয়ে করার ইচ্ছে আছে। যদিও এখনও কিছু ঠিক করিনি। হয়তো খুব জলদিই বিয়ে করব।’ অঙ্কিতা বরাবই বলেছেন, জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করার ইচ্ছে রয়েছে তার। তাহলে কী রাজস্থানেই বসতে চলেছে অঙ্কিতা-ভিকির বিয়ের আসর? তার জন্যে আরও কয়েকদিনের অপেক্ষা করতেই হবে ‘ViAnk’ অনুরাগীদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম