ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

#

বিনোদন প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৪,  12:30 PM

news image

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সম্পন্ন হলো গায়ে হলুদের অনুষ্ঠান। শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। পাত্র ঢাকার বাসিন্দা। মিডিয়ার পরিচিতজন আবু সাইয়িদ রানা। তবে ক্যামেরা ও নির্মাণের কাজে যুক্ত তিনি। গত সপ্তাহেই অভিনেত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন দ্রুতই বিয়ে করতে পারেন। আর সেটা চলতি মাসেই।  জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন আবু সাইয়িদ ও মৌসুমী হামিদ। এরপর পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। এরই ধারাবাহিকতায় গায়ে হলুদ হয়ে গেল।  যদিও বিয়ে প্রসঙ্গে তারা দু’জনের কেউই এখনও মুখ খোলেননি। তবে বুধবার দিবাগত রাতেই তাদের গায়ে হলুদের একাধিক ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন বলে জানা গেছে। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্পে এটি নির্মাণ করেছেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এ ছাড়াও এই অভিনেত্রীর ‘নয়া মানুষ’ এবং ‘যাপিত জীবন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম