ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিয়ের পর আবারো অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা

#

বিনোদন ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১,  12:47 PM

news image

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের সঙ্গে সুপারস্টার সালমান খানের প্রেম, বিচ্ছেদ, বিরহের কথা সবারই জানা। এসব কিছুকে ছাপিয়ে সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে সদ্যই মহা ধুমধামে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই বলি-সুন্দরী। এবার ভিকিকে একা ফেলে আবারও  নিজের প্রাক্তন প্রেমিক সালমান খানের কাছে ফিরছেন ক্যাটরিনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের জন্য নেওয়া সংক্ষিপ্ত অবসর কাটিয়ে ইতিমধ্যেই কাজে ফিরে গিয়েছেন ভিকি কৌশল।

এ বার পালা নতুন কনে ক্যাটরিনার। খুব শীঘ্রই তিনি ফিরবেন ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চেনা রুটিনে। শীঘ্রই ছবির শ্যুটের জন্য দিল্লি যাবেন ক্যাটরিনা। ‘টাইগার ৩’-এর কাজ শুরু করবেন প্রাক্তন প্রেমিক সালমান খানের সঙ্গে। স্টুডিওর ভিতরে নয়, রাজধানীর পথে নেমে শ্যুট করবেন তারা। টানা ১৫ দিন ধরে চলবে কাজ। রাস্তাঘাটে বেশ কিছু দৃশ্য শ্যুটের পরিকল্পনা থাকায় দুই তারকার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ছবির জন্য আপাতত কড়া ডায়েট মেনে চলছেন সালমান এবং ক্যাটরিনা। ভিকি-ক্যাটরিনার বিয়েতে বলিউডের বহু তারকা উপস্থিত থাকলেও দেখা যায়নি সালমানকে। জানা যায়, ক্যাটরিনার বিয়ের সময় একটি অনুষ্ঠানের জন্য সৌদি আরবে উড়াল দিয়েছিলেন সালমান। তবে তার আগেই নাকি ‘টাইগার ৩’-র কিছুটা কাজ সেরে ফেলেছিলেন সালমান। ক্যাটরিনার বিয়ের পর্ব মিটেছে। এ বার ‘টাইগার’ আর ‘জোয়া’ (ছবিতে ক্যাটরিনার চরিত্রের নাম)-কে নিয়েই আবার শুরু হবে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম