ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ৫০ বছরের নারীর অনশন

#

নিজস্ব প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২৩,  10:55 AM

news image

৫০ বছর বয়সের এক নারী রংপুর থেকে জয়পুরহাটের কালাইয়ে এসে বিয়ের দাবিতে ২৪ বছর বয়সী প্রেমিকের বাড়িতে অনশন করছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামে প্রেমিক ফিরোজ হোসেনের বাড়িতে অবস্থান নেন তিনি। রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই নারীকে সেখানে বসে থাকতে দেখা গেছে। প্রেমিক ফিরোজ হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে। ওই নারী রংপুর শহরের আলমনগর এলাকার বাসিন্দা। নাম তার রেহেনা (৫০)। তাদের দুইজনের মোবাইলে পরিচয়। গত এক বছর ধরে মোবাইলের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বাড়িতে প্রেমিকাকে দেখে প্রেমিক ফিরোজ হোসেন পালিয়ে যায়। ওই নারী জানান, গত এক বছর ধরে মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক ফিরোজ তার সাথে রংপুরে গিয়ে দেখাও করেছে। শুধু তাই নয়, বিয়ে করার কথা বলে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণও করেছে। ৪৫ হাজার টাকা নিয়েছে। এরপর থেকেই ফিরোজকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। পলাতক থাকায় প্রেমিক ফিরোজের সাথে কথা বলা যায়নি। তবে তার বাবা আব্দুল আলিম বলেন, তার ছেলের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক হতেই পারে না। তবে ছেলের সাথে কথা বলে তিনি একটা ব্যবস্থা নিবেন বলে জানান। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, 'এ নিয়ে ওই নারী এখনও থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম