ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বিয়ের আসরেই যৌতুক দাবি, অনুষ্ঠান বদলে গেল রণক্ষেত্রে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুন, ২০২৩,  4:38 PM

news image

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই যৌতুক চেয়ে বসলেন পাত্র। আর তাতেই মেজাজ হারান পাত্রীপক্ষ। কেন যৌতুক চাওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে সঙ্গে সঙ্গে পাত্রকে ধরে গাছে বেঁধে রাখলেন তারা। বিয়ের অনুষ্ঠান বদলে গেল রণক্ষেত্রে। গত ১৪ জুন ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাত্রের নাম অমরজিৎ বার্মা। অভিযোগ, মালাবদলের ঠিক আগ মুহূর্তে তিনি পাত্রীপক্ষের কাছে যৌতুক দাবি করেন। শুধু তাই-ই নয়, হুশিয়ারি দেন, যৌতুক না দিলে বিয়ে করবেন না। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলে পাত্রীপক্ষ। বিয়ের মঞ্চেই দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অভিযোগ, এরপরই পাত্রীর বাড়ির লোকেরা অমরজিৎ এবং তার আত্মীয়স্বজনদের আটকে রেখে দেন। তারপর পাত্র অমরজিৎকেও দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলেন। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঝামেলার সূত্রপাত সেলফি তোলাকে কেন্দ্র করে। পাত্রীর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন অমরজিতের বন্ধুরা। কিন্তু পাত্রী তাতে সায় দেননি। অভিযোগ, এরপরই পাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন অমরজিতের বন্ধুরা। মালাবদলের আগে এই ঘটনায় এমনিতেই পরিবেশ উত্তপ্ত ছিল, তার উপর অমরজিৎ যৌতুক দাবি করে বসায় আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়। তারপরই দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পাত্রীপক্ষের হাত থেকে পাত্র অমরজিৎকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।  সূত্র: ইন্ডিয়া টুডে, ট্রিবিউন ইন্ডিয়া

ভিডিও লিংক...

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম