ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী দেশে ফের কমলো সোনার দাম যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপন না করার আইন পাস করলো ইন্দোনেশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২২,  2:20 PM

news image

বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপন না করার আইন পাস করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট নতুন এই আইনের অনুমোদন দিয়েছে। নতুন আইন অনুযায়ী কেউ বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপন করলে এক বছরের জেল দেওয়া হবে। খবর বিবিসি। তবে নতুন এই আইনের সমালোচনা করা হয়েছে। চলতি সপ্তাহে এ আইনের বিরোধীতা করে জার্কাতার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন বছরের মধ্যে নতুন এই আইন কার্যকর করা হবে না। শুধু তাই নয় নতুন আইনে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রীয় মতাদর্শের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তার বিরুদ্ধেও শান্তির বিধান রাখা হয়েছে। এই আইন ইন্দোনেশিয়ার নাগরিকদের পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রে প্রয়োগ করার বিধান রাখা হয়েছে। নতুন এই আইনে বেশকিছু নীতির কথা বলা হলেও অবিবাহিত দম্পতিদের একসঙ্গে বসবাস এবং যৌন সম্পর্ক স্থাপনকে অবৈধ বলা হয়েছে।  এই আইন পাস হওয়ার ফলে যদি কেউ বিবাহ বর্হিভূত যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন তাহলে তার বিরুদ্ধে তার পিতা-মাতা এবং অন্য কেউ অভিযোগ জানাতে পারবে। তাহলে তাকে যেনা করার অপরাধে জেলে নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম