ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বিয়ের আগেই ‘হানিমুনে’ আদিত্য-অনন্যা

#

বিনোদন ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৩,  5:15 PM

news image

বলিউডের বর্তমান সময়ের আলোচিত প্রেমের জুটি হচ্ছেন আদিত্য রয় ও অনন্যা পাণ্ডে। যদিও তারা এখনো বিষয়টি নিয়ে কেউ মুখ খুলেননি। অভিনেতা চাঙ্কি পাণ্ডেকন্যার সঙ্গে বলিউডের ‘নাইট ম্যানেজার’-এর রোম্যান্সের বিষয়টি কারোই অজানা নয়। সম্প্রতি কফি উইথ করণের এপিসোডে এসে এমনটি জানালেন তারা। তবে এবার আর গোপনে নয়, প্রকাশ্যেই নতুন বছর একসঙ্গে কাটাতে উড়াল দিলেন এ জুটি।  বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন দুই তারকা। অনন্যার পরনে ছিল শার্ট ও জ্যাকেট, সঙ্গে ঢিলেঢালা প্যান্ট। অন্যদিকে আদিত্যের পরনেও ছিল একই পোশাক। দুজনকে একান্ত সময় কাটাতে দেশের বাইরে উড়াল দিতে দেখেই নেটিজেনরা বলছেন— বিয়ের আগেই ‘হানিমুন’ সেরে নিচ্ছেন এ জুটি। এদিকে কফি উইথ করণের এক এপিসোডে বন্ধু সারা আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন অনন্যা। যেখানে অনন্যার চর্চিত প্রেমে সিলমোহর দেন সারা। ওই অনুষ্ঠানেই বলে ফেলেন, ‘অনন্যার কাছে নাইট ম্যানেজার (আদিত্য অভিনীত সিরিজ) রয়েছে, আমার নেই’। এসবের পর যখন তারা দুজন একসঙ্গে নতুন বছর উদযাপনের জন্য বিদেশে উড়াল দিলেন, তখন নেটিজেনরাও মেতে উঠলেন নানা মন্তব্যে। অধিকাংশই বলছেন, ‘বিয়ের আগেই হানিমুন, সম্পর্ক টিকবে তো?’। প্রসঙ্গত, গত বছর কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তার পর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। এই জল্পনার মাঝেই অনন্যার ২৫তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই জুটি। মাসখানেক বাদে আবারও একান্ত সময় কাটাতে দেশ ছাড়তে দেখা গেল তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম