ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

বিয়ের অনুষ্ঠানে কনে-শাশুড়িসহ চারজনকে গুলি বরের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৩,  4:56 PM

news image

থাইল্যান্ডের ওয়াং নাম খিয়াও জেলায় সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে কনে, শাশুড়িসহ চারজনকে গুলি করে হত্যা করেছে বর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে আরেকটি সূত্র জানিয়েছে, এ ঘটনার পর বর নিজেও আত্মহত্যা করেছেন।প্রতিবেদনে বলা হয়, বিয়ের দিন বর চারং সুকসুক (২৯) মদ্যপ অবস্থায় ছিলেন। কিন্তু কী কারণে তিনি এ ঘটনা ঘটালেন তা এখনো স্পষ্ট নয়। চারং প্রাক্তন সেনাকর্মী ও প্যারা অ্যাথলিট। ট্রেনে কাটা পড়ে তার একটা পা বাদ যায়। তবে সেনাকর্মী হওয়ায় তার বন্দুকের লাইসেন্স পেতে কোনো সমস্যা ছিল না। পুলিশ জানিয়েছে, তিনি গত বছর বন্দুক ও গোলাবারুদ কিনেছিলেন। খবর অনুযায়ী, চারং হঠাৎ করে বিয়ের অনুষ্ঠান ছেড়ে যান এবং বন্দুক নিয়ে ফিরে আসেন। এ সময় কনে কাঞ্চনা পাছুনথিয়েক (৪৪), তার ৬২ বছর বয়সী শাশুড়ি এবং ৩৮ বছর বয়সী শ্যালিকাকে গুলি করেন। এছাড়াও তিনি দুই অতিথিকে গুলি করেন। এরমধ্যে একজন হাসপাতালে মারা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম