ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বিয়ানীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল বন্ধুর

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মে, ২০২৬,  10:50 AM

news image

সিলেটের বিয়ানীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে। নিহত ও হত্যাকারী উভয়েই বয়সে কিশোর।  শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আম খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে পাড়িয়াবহর গ্রামের তামিম আহমদ (১৪) তার বন্ধু সিয়াম আহমদকে (১৫) ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, আঘাতটি হৃদযন্ত্রের কাছাকাছি গিয়ে লাগে। ফলে কিশোরটির মৃত্যু হয়। বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম