ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিসিবি পরিচালক আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  10:06 AM

news image

রাজধানীর মহাখালী ডিওএইচএসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের নাম সাহিদা আক্তার (২৫)। খবর পে‌য়ে রোববার রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় কাফরুল থানা পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ। কাফরুল থানার এসআই মো. হাসিব বলেন,

মহাখালী ডিওএইচএসের ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছ থেকে আকরাম খানের বাসার কাজের মেয়ের মরদেহ শনাক্ত করা হয়। সুরতহাল শে‌ষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মরদেহ আকরাম খানের বাসার কাজের মেয়ের কি না, এ বিষ‌য়ে এসআই বলেন, আমাদের সঙ্গে আকরাম খানও আছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে। তি‌নি আ‌রও ব‌লেন, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম