ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৫,  11:09 AM

news image

নানা নাটকীয়তা, বয়কট আর শেষ মুহূর্তে প্রার্থী প্রত্যাহারের পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শুরু হয়েছে। আজ সোমবার সকাল দশটা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা। সকাল থেকেই ভোটে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নির্বাচনী কেন্দ্র। তবে ভোটের ঠিক আগের রাতেও ক্লাব ক্যাটাগরি থেকে আরও একজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নির্বাচনের আগের রাতে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফায়াজুর রহমান ভুঁইয়া। এর আগে লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে তাদের নাম থাকছে। শেষ মুহূর্তে আদালতের রায়ে ইফতেখার রহমান মিঠু নতুন করে এই ক্যাটাগরিতে প্রবেশ করায় বর্তমানে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। অন্যদিকে, বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) ১০টি পদের মধ্যে ইতিমধ্যে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বাকি পদগুলোতে চলছে ভোটের লড়াই। বিশেষ ক্যাটাগরি (ক্যাটাগরি-৩) থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। মোট ১৫৬ জন ভোটারের হাতে রয়েছে আগামী চার বছরের জন্য বিসিবির পরিচালক নির্বাচনের ভাগ্য। এই ভোটারদের মধ্যে ৯৮ জন সরাসরি ভোট দিচ্ছেন, আর বাকি ৫৮ জন ভোট দিচ্ছেন ই-ব্যালটের মাধ্যমে।

এক নজরে বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ)- মোট ভোটার সংখ্যা ৩৫ জন, ই-ব্যালট সংখ্যা ১৯ জন।

ক্যাটাগরি-২ (ক্লাব)- মোট ভোটার সংখ্যা ৭৬ জন,ই-ব্যালট সংখ্যা ৩৪ জন।

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা)- মোট ভোটার সংখ্যা ৪৫ জন, ই-ব্যালট সংখ্যা ৫ জন।

মোট-  ভোটার সংখ্যা  ১৫৬ জন, ই-ব্যালট সংখ্যা ৫৮ জন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে আজ সন্ধ্যায়ই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম