ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিসিবির পদ ফিরে পেলেন নাজমুল ইসলাম

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৬,  4:55 PM

news image

বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িকভাবে দায়িত্ব হারানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ বিভাগের প্রধান এম নাজমুল ইসলাম আবারও নিজের পদে ফিরেছেন। শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকদের সম্মতিতে তাকে পুনরায় ওই দায়িত্ব দেওয়া হয়। এর আগে ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, এম নাজমুল ইসলাম শোকজ নোটিশের জবাব দিয়েছেন এবং সেই জবাব শৃঙ্খলা বিভাগে পাঠানো হয়েছে। শৃঙ্খলা বিভাগ তার ব্যাখ্যাকে সন্তোষজনক বলে জানিয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে বোর্ড সরাসরি অপসারণ করতে পারে না। চার বছরের জন্য নির্বাচিত পরিচালকের পদ কেবল মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাভঙ্গজনিত শাস্তি, দেউলিয়া ঘোষণা বা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকার মতো নির্দিষ্ট কারণে শূন্য হতে পারে। নাজমুল ইসলামের ক্ষেত্রে এসবের কোনোটিই প্রযোজ্য না হওয়ায় তাকে পদ থেকে সরানোর আইনি সুযোগ ছিল না। ক্রিকেটারদের নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের কারণে নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছিল। সেই জবাব দেওয়ার পর শৃঙ্খলা বিভাগের সন্তুষ্টিতে তার বিরুদ্ধে নেওয়া সাময়িক ব্যবস্থা প্রত্যাহার করা হয়। তামিম ইকবালের মন্তব্যের পর শুরু হওয়া এই বিতর্ক কয়েকদিন ধরে ক্রিকেটাঙ্গনকে উত্তপ্ত করে রেখেছিল এবং একদিন বিপিএলের ম্যাচও স্থগিত ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম