ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বিসিবিতে ১০ লাখ টাকা ঈদ উপহার সাকিবের

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  4:35 PM

news image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিম্ন পদস্থ কর্মচারীদের জন্য ঈদ উপহার হিসেবে ১০ লাখ টাকা দিলেন সাকিব আল হাসান। দেশসেরা এই ক্রিকেটারের এই ঈদ উপহার পাবেন বিসিবির নিম্ন পদে কাজ করা স্টাফরা। বিসিবির অফিস সহকারী থেকে শুরু করে মাঠকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের খুশি বাড়িয়ে দিতে সাকিবের এই উদ্যোগ। ঝামেলা এড়াতে এবং সুশৃঙ্খলতা বজায় রাখতে সাকিব নিজে না করে বিসিবির মাধ্যমে এই ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বিসিবির স্টাফদের কাছে।

নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। বিসিবির সেই কর্মকর্তা এও জানিয়েছেন, সাকিব ঈদ উপহার পাঠিয়ে বলে দিয়েছেন, টাকাটা যেন স্টাফদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। এ ছাড়াও কেউ যাতে বঞ্চিত না হোন, এ জন্য সাকিব নির্ধারণ করে দিয়েছেন কারা কারা পাবে এই ঈদ উপহার। তবে সাকিবই প্রথম ব্যক্তি নন, যিনি বিসিবির নিম্ন পদস্থ স্টাফদের মধ্যে ঈদ উপহার পাঠিয়েছেন। এর আগেও জাতীয় দলের অনেক ক্রিকেটার ঈদ উপলক্ষে বিসিবির মাঠ-পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এভাবে উপহার পাঠিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম