ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বিষখালী নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২২,  1:18 PM

news image

টানা বর্ষণ ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বরগুনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পৌর শহর ছাড়াও তলিয়ে গেছে আমতলী-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচটকি ফেরির গ্যাংওয়ে। এতে গাড়ি নিয়ে পার হতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পানি উন্নয়ন বোর্ডের পাথরঘাটা উপজেলার পানি পরিমাপক খাইরুল ইসলাম জানান, বিষখালী নদীতে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছেবরগুনা সদর উপজেলার পানি পরিমাপক মাহাতাব হোসেন জানান, গত তিনদিন ধরে নদীগুলোতে জোয়ারের পানি ক্রমাগত বাড়ছে। খাকদোন নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরগুনার রেডিও অপারেটর গোলাম মাহমুদ জানান, বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম জানান, ভারী বৃষ্টি, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিষখালী নদীর পানির উচ্চতা গত কয়েক দিন ধরে বেশি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম