ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রংপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

#

২৬ নভেম্বর, ২০২৩,  11:46 AM

news image

আবুল হোসেন বাবলুঃ আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর জেলা জেলা কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আরা বেগম লিনার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক রুম্মানা জামান। লিখিত বক্তব্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি ও নাগরিক সমাজের করণীয়, রাষ্ট্র/সরকারের করণীয়, গণমাধ্যমের করণীয় ও নারী আন্দোলনের করণীয় বেশকিছু বিষয় তুলে ধরা হয়।  সংবাদ সম্মেলন থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে উদ্যোগ গ্রহণ, নারী ও কন্যার প্রতি সহিংসতা নির্মূলের লক্ষ্যে সহিংসতা প্রতিরোধে বিনিযোগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর জন্য গণমাধ্যমসহ নাগরিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়।  বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্বাস করে, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রতিটি পদক্ষেপ নিরাপদ, শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত, সমতাভিত্তিক পরিবার, সমাজ, রাষ্ট্র বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, অর্থ সম্পাদক তাহেরা ইসলাম, আন্দোলন সম্পাদক ফারজানা সরকার, জেলা কমিটির সদস্য মাহবুবা আক্তার, প্রোগ্রাম এক্সিকিউটিভ সাহিনা বেগম প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম