ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

বিশ্ব করোনা : মৃত্যু ৮১৯, শনাক্ত ৩ লাখের বেশি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  4:29 PM

news image

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৮১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩ লাখ ১৬ হাজার ৫৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ৮৪ হাজার ৩৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ১৬০ জন মারা গেছেন। এ ছাড়া ফ্রান্সে মৃত্যু ৭৪ জন এবং আক্রান্ত ৩৭ হাজার ১৭৭ জন। ব্রাজিলে মৃত্যু ৭২ জন এবং আক্রান্ত ৩০ হাজার ৪৩৮ জন। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু ৬৩ জন এবং আক্রান্ত ৬৩ জন। রাশিয়ায় মৃত্যু ৬০ জন এবং আক্রান্ত ৫ হাজার ৫৪৬ জন। তাইওয়ানে মৃত্যু ৫৮ জন এবং আক্রান্ত ১৮ হাজার ৩ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৮৩১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৪ হাজার ২৬ জন। সুস্থ হয়েছেন ৬২ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৮০ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম