ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

বিশ্ব করোনা : গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২২,  11:25 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৯ জন মারা গেছেন, যা আগের দিন ছিল ১ হাজার ৭৫৯ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৪ হাজার ৮১৩ জন, যা আগের দিন ছিল ৮ লাখ ৬১ হাজার ৫৮৮ জন। রোববার (২৪ জুলাই) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ লাখ ৯৬ হাজার ২৯৭ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে ব্রাজিল। দেশটিতে ১৫৩ জন মারা গেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৯৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫৩২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫২১ জন এবং মারা গেছেন ৩০ জন।

ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ১১৬ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ৮৯ জন। তাইওয়ানে মারা গেছেন ৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৯৫ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২১ জন এবং মারা গেছেন ২৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৩৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৫৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ১০২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৬৩ জন এবং মারা গেছেন ৪০ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৩১৯ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২ হাজার ১৭৩ জনের। সুস্থ হয়েছেন ৫৪ কোটি ৪২ লাখ ৯ হাজার ৭৫৩ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম