ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফিরবেন যেভাবে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৩,  11:57 AM

news image

দেশ-বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্যে রোববার (১৫ জানুয়ারি) শেষ হচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমা। বাংলাদেশসহ অনেক দেশ থেকেই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন লাখ লাখ মুসল্লি। আখেরি মোনাজাত শেষে শুরু হবে বাড়ি ফেরার পালা বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফিরতে ইতিমধ্যে যানবাহন চলাচলে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ইজতেমায় আগত মুসল্লিদের বাড়ি ফেরা নিশ্চিত করতে এসব নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ।

পূর্বেই জানানো হয়েছে, টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে তিনশ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। সাধারণ যানবাহনের পাশাপাশি ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসও চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমায় আগতরা বাড়ি ফেরার পথে সব ট্রেনের সার্ভিস নিতে পারবে। ইজতেমায় আগত মুসল্লিদের প্রতি বিশেষ আবেদনে বলা হয়েছে, ট্রেন, বাস বা অন্য কোনো যানবাহনের ছাদে উঠে বা বাম্পারে ঝুলে জীবনে ঝুঁকি নেবেন না। বরং কিছু সময় অপেক্ষা করলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ভ্রমণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্ভব হলে কিছু পথ হেঁটে এগিয়ে গেলেও ভিড় ও অনেক জটিলতা এড়ানো যাবে। ইজতেমা থেকে বাড়ি ফিরতে আজ সব আন্তঃনগর ট্রেন টঙ্গী স্টেশনে দাঁড়াবে।

ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন: ইজতেমা উপলক্ষে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে, আর ঢাকা পৌঁছবে দুপুর ১টা ১৫ মিনিটে। পর্যায়ক্রমে এভাবে চলাচলের জন্য ১৩ টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা আছে।

টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল ট্রেন: টঙ্গী-ময়মনসিংহ-১: টঙ্গী থেকে ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে আর ময়মনসিংহ পৌঁছবে ৩টা ৫৫ মিনিটে। টঙ্গী-ময়মনসিংহ-২: টঙ্গী থেকে ছাড়বে দুপুর ১২-৪০ মিনিটে আর ময়মনসিংহ পৌঁছবে দুপুর ৪-৫৫ মিনিটে।

টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল ট্রেন: টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল ট্রেন টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে আর টাঙ্গাইল পৌঁছবে দুপুর ২টা ২০ মিনিটে।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি রবিবার আন্তঃনগর  প্রত্যেকটিই টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম