ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

বিশ্ব ইজতেমা ঘিরে সহিংসতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৪,  12:43 PM

news image

বিশ্ব ইজতেমা ঘিরে সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) খুরশিদ হোসেন। বুধবার (৩১ জানুয়ারি) টঙ্গীর তুরাগ পাড়ের ইজতেমা এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। র‍্যাবের ডিজি জানান, মুসল্লীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দুইটি সেক্টরে ভাগ করা হয়েছে ইজতেমা ময়দান। বিদেশি মেহমানদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, হেলিকপ্টার, নৌ ও মোটরসাইকেলে টহল দেয়া হবে। নিশ্চিত করা হয়েছে জরুরি চিকিৎসা ব্যবস্থা। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।  তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। আগামী ২ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব (জুবায়েরপন্থী) শুরু হবে। মঙ্গলবার থেকেই দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা দলে দলে ময়দানে আসতে শুরু করেছেন। চলছে শেষ মুহুর্তের সার্বিক প্রস্তুতি। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম