ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  9:01 PM

news image

আগামী বছরে দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ২০ থেকে ২২ জানুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন, করোনার কারণে গত ২ বছর বিশ্ব ইজতেমা হয়নি। এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে টঙ্গীর মাঠে ইজতেমা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, মতবিরোধ নিরসরে এবারও দুই ভাগে ইজতেমা অনুষ্ঠিত হবে। মাওলানা জুবায়ের আহমদ গ্রুপ প্রথমে ১৩ থেকে ১৫ জানুয়ারি ইজতেমা করবেন। দ্বিতীয় পক্ষের নেতা মাওলানা ওয়াসিফুল ইসলাম গ্রুপের ইজতেমা হবে ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইজতেমায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দূরে বসা, মাস্ক পরা এবং টিকা নেওয়া ছাড়া কেউ ঢুকতে পারবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম