ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে আজ

#

০৩ ফেব্রুয়ারি, ২০২৪,  11:03 AM

news image

তুরাগ তী‌রে বিশ্ব ইজতেমা ময়দানে শনিবার বাদ আছর একশর বেশি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আর এই বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান। এই যৌতুকবিহীন বিয়ে ইজতেমার একটি বিশেষ অলঙ্কার। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ‌্য নিশ্চিত করেন। জানা যায়, এক শ' যুগলের বেশি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। এদিকে আজ শনিবার বাদ ফজর বয়ান করেন মুম্বাইয়ের মাওলানা আব্দুর রহমান হাফিঃ। বাদ জোহর মাওলানা ইসমাইল হাফিঃ (গোধরা), বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফিঃ, বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা হাফিঃ বয়ান করবেন। অপর‌দি‌কে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালনকালে টঙ্গীর মিলগেট এলাকায় বাসের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম হাসানুজ্জামান (৩০)। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশে কর্মকরত ছিলেন। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চার‌দিন বির‌তির পর ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম