ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

বিশ্ব ইজতেমায় চলবে ১৭টি স্পেশাল ট্রেন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৪,  1:21 PM

news image

মুসল্লিদের সহজ যাতায়াতের জন্য আসন্ন বিশ্ব ইজতেমায় ১৭টি স্পেশাল ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান এই তথ্য জানান ৷ এ সময় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন। কামরুল আহসান বলেন, প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে স্পেশাল ট্রেন চালু করেছে। শুধু ২ ও ৯ ফেব্রুয়ারি (শক্রবার) ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে দুটি জুম্মা স্পেশাল ট্রেন চলাচল করবে। এ ছাড়া ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। আখেরি মোনাজাতের দিন (৪ ও ১১ ফেব্রুয়ারি) ঢাকা-টঙ্গী রুটে পাঁচটি ও টঙ্গী-ঢাকা রুটে পাঁচটি স্পেশাল ট্রেন চলাচল করবে। টঙ্গী-ময়মনসিংহ রুটে চলবে একটি স্পেশাল ট্রেন। পাশাপাশি টঙ্গী-টাঙ্গাইল রুটে একটি এবং ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এদিকে সব আন্তঃনগর মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনে কোচের প্রপ্যতা এবং যাত্রী চাহিদা অনুযায়ী যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজন করা হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম