ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৩,  11:05 AM

news image

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ ২ এপ্রিল। দিবসটি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় এবছর পাঁচটি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে।দিবসটি পালনের অংশ হিসেবে সচিবালয়সহ সব সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় ১ এপ্রিল সন্ধ্যা থেকে দুই রাত নীল বাতি প্রজ্বলন করা হচ্ছে। বিদেশে বাংলাদেশ দূতাবাস/মিশনগুলোতেও নীল বাতি প্রজ্বলন করা হচ্ছে। এ ছাড়া দেশের প্রতিটি জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে রয়েছেন এমন শিশু ও ব্যক্তিদের সাথে নিয়েই উন্নয়ন ও অগ্রযাত্রার দিকে এগিয়ে যেতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথকে আরও প্রসারিত করবে বলেও বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, মানবিক পরিবেশে গড়ে তোলা হলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোররাও রাষ্ট্রের সম্পদ হয়ে উঠবে। এ জন্য তাদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হবে। আমরা সমাজের সবাইকে সঙ্গে নিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত করতে বদ্ধপরিকর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম