ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যাজানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

#

স্বাস্থ্য ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  4:30 PM

news image

বিশ্বজুড়ে এ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্স রোগে আক্রান্ত হয়েছে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আক্রান্তদের অধিকাংশই ইউরোপের। বুধবার (২৭ জুলাই) সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসু এক সংবাদ সম্মেলনে জানিয়েছে এ তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানান, বর্তমানে মাঙ্কিপক্সে আক্রান্তদের ৯৮ শতাংশই আফ্রিকার বাইরের বিভিন্ন দেশের। আর এদের অধিকাংশই পুরুষ সমকামী। অর্থাৎ, পুরুষদের সমলিঙ্গের যৌনতার কারণে তুলনামূলক দ্রুত গতিয়ে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স ভাইরাস। আর এ রোগে আক্রান্ত ব্যক্তির যৌনসঙ্গী বিপরীত লিঙ্গের হলেও ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

এ ক্ষেত্রে সঙ্গী বাছাইয়ের পূর্বে সংযমী হওয়া ও সঙ্গীর মেডিকেল রিপোর্ট সম্পর্কে জানার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। তেদ্রোস আধানম গেব্রিয়েসু বলেন, আমরা যদি (যৌনসঙ্গী নির্বাচন) একটু সংযমী ও সচেতন হই তাহলে এ রোগ বিস্তার রোধ করা সম্ভব। এই সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা অনেকটাই নিজের ওপর নির্ভর করছে। এর আগে গত শনিবার মাঙ্কিপক্স ভাইরাসকে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিগত দুই মাস সময়ে যত মাঙ্কিপক্স রোগী আক্রান্ত হয়েছেন, এদের প্রায় ১০ শতাংশের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়েছে। এছাড়া ৫ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম