ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

বিশ্বে বায়ু দূষণে ২য় অবস্থানে ঢাকা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  4:18 PM

news image

বিশ্বে বায়ু দূষণে আজ সবার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। তারপরই অবস্থান বাংলাদেশের রাজধানী ঢাকার। গত কয়েকদিন দূষণ কিছুটা কম থাকলেও আজ তা বেড়েছে কয়েকগুণ। দূষণের তালিকেয় প্রথম লাহোর এবং দ্বিতীয় ঢাকা। রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়ালের’ বায়ুমান সূচক (একিউআই) ইনডেক্সে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। আজ ঢাকার বায়ু দূষণের মাত্র ২৫৩। যা খুবই অস্বাস্থ্যকর অবস্থায় আছে।  এদিকে প্রথম অবস্থানে থাকা লাহোরের মাত্রা ৩০৪, তৃতীয় অবস্থানে আছে দিল্লি, মাত্রা ২০২। সাধারণত ৫০ থেকে ১০০-এর মধ্যে একিউআই স্কোর ‘স্বাভাবিক অবস্থা’ বলা হয়, তবে কিছু মানুষের জন্য তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, বিশেষ করে যারা বায়ু দূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল। বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যক’ বলে মনে কর হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম