ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১০ জনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২২,  9:18 AM

news image

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১০ জনের। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৩০ লাখ ৯৫ হাজার ৩৮ জন আক্রান্ত এবং ৭ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ৪১৩ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৮০ জন। রাশিয়ায় মৃত্যু ৭৪০ জন, আক্রান্ত ২১ হাজার ১৫৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৯ হাজার ১৩৩ জন, মৃত্যু ৩৩৫ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার ৬১৫ জন, মৃত্যু ৩১৬ জন। ফ্রান্সে আক্রান্ত ৩ লাখ ৫ হাজার ৩২২ জন, মৃত্যু ২২৫ জন। স্পেনে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ১৬১ জন, মৃত্যু ১১২ জন। জার্মানিতে আক্রান্ত ৯৩ হাজার ১৫৪ জন, মৃত্যু ২৬১ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৬ জন, মৃত্যু ১৯১ জন। ব্রাজিলে মৃত্যু ১৯০ জন, আক্রান্ত ৯৭ হাজার ২২১ জন। এ ছাড়া তুরস্কে ১৫৩ জন, পোল্যান্ডে ৪৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫৯ জন, ফিলিপাইনে ৮২ জন, কানাডায় ১০৮ জন, মেক্সিকোতে ১৯০ জন এবং ভিয়েতনামে ২০৬ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম