ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক

বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ হাজার ৫০৫ জন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২২,  10:31 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৫ লাখ ১০ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ৩১ কোটি ৫৩ লাখের উপরে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৫০৫ জন এবং শনাক্ত হয়েছেন ২২ লাখ ৪ হাজার ৩৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৯ হাজার ৪৪৭ জন এবং শনাক্ত হয়েছেন ৩১ লাখ ৩৩ হাজার ৬৯২ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৩১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৪০২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫৫ লাখ ১০ হাজার ৩২৭ জন। এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৬ কোটি ২৭ লাখ ২৭ হাজার ৪৪ জন এবং মারা গেছেন ৮ লাখ ৪৩ হাজার ৬২৪ জন। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জন। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৩৫৯ জন এবং মারা গেছেন ৬ লাখ ২০ হাজার ৫০৭ জন। এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৯৫১ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ৬৪৫ ডোজ। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ১১১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম