ঢাকা ১৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও বাড়ল

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২১,  10:43 AM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ১৭৬ জন জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ১৪২ জন। এর আগের দিন (২৯ নভেম্বর) ৫ হাজার ২৬৬ জনের মৃত্যু এবং ৪ লাখ ৩১ হাজার ১৮৯ জন আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,

বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৪৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫২ লাখ ৪১ হাজার ৫৪১ জনের এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৮৬৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৬০৬ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৮৩৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ৪১৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৩৭৪ জন এবং মারা গেছেন ১৭১ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ৫৫৭ জন। ব্রাজিলে মারা গেছেন ২৬৬ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪১৩ জন এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ৮২ জন, তুরস্কে ১৯৬ জন, হাঙ্গেরি ১৯২ জন, মেক্সিকোতে ২৯৬ জন এবং ভিয়েতনামে ১৯৬ জন মারা গেছেন উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম