ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমলো

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৩,  4:53 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৫৯ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দুই শ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৪ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ৫০ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৪৫৮ জন। সোমবার (২ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ২৪৭ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৫ জন এবং মারা গেছেন ১৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৫২৭ জন এবং মারা গেছেন ৬৩ জন। ব্রাজিলে মারা গেছেন ৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৫১ জন এবং মারা গেছেন ২৮ জন। একইসময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮ জন এবং মারা গেছেন ৫০ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৪৬৪ জন এবং মারা গেছেন ১২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৩৮৬ জন এবং মারা গেছেন ২০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ৬২ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৫২ লাখ ৩ হাজার ৩৪২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৭ হাজার ৯১৩ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৭৬৭ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম