ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ল

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ, ২০২২,  5:22 PM

news image

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫৫ হাজার ৮৩১ জনের। এ ছাড়া নতুন করে আরও ১৫ লাখ ৪৮ হাজার ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৮১৮ জন। বুধবার (৩০ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৩৭৪ জন এবং মারা গেছেন ২৩৭ জন। যুক্তরাষ্ট্র মারা গেছেন ৩৩৫ জন এবং সংক্রমিত হয়েছেন ২১ হাজার ১০১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৭১ জন এবং মারা গেছেন ৭১৫ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৮৫৮ জন এবং মারা গেছেন ৩৩১ জন। ব্রাজিলে মারা গেছেন ২৮২ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৫৬ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৬৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ১৭৭ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯৫ জন এবং মারা গেছেন ১০৮ জন। এ ছাড়া ফ্রান্সে ১৬৪ জন, জাপানে ৬৪ জন, যুক্তরাজ্যে ৩০৩ জন, হংকংয়ে ১৫১ জন, ইরানে ৪৬ জন, চিলিতে ১৮ জন, মালয়েশিয়ায় ৬৪ জন, মেক্সিকোতে ১১ জন এবং থাইল্যান্ডে ৭৮ জন মারা গেছেন। আগের দিন মঙ্গলবার (২৯ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৬২২ জনের মৃত্যু এবং ৮ লাখ ৮৯ হাজার ৯৮১ জন আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম