ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’, নিহত ৫ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল ‘ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার’ এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  10:14 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮২ হাজার ৫৯ জন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে, সোমবার ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে এবং রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৪৭২ জন। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৫ জন এবং মারা গেছেন ১২৭ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ৮৪ জন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ২২ জন। ব্রাজিলে মারা গেছেন ৩৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৪৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৮৭৭ জন এবং মারা গেছেন ২১ জন। একইসময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪১১ জন এবং মারা গেছেন ৩৩ জন। তাইওয়ানে মারা গেছেন ২৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৮৩ জন। রাশিয়ায় মারা গেছেন ৮১ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪৮৮ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮ জন এবং মারা গেছেন ৩৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৮ জন এবং মারা গেছেন ১৭ জন। থাইল্যান্ডে মারা গেছেন ১৫ জন। চিলিতে মারা গেছেন ৩৬ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ২৬০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৭ হাজার ৪৬৪ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম