ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মে, ২০২২,  10:36 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৬৩৮ জনের। সোমবার (৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৭২ লাখ ৬ হাজার ৮৩৫ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৬ হাজার ৩৫৪ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২১ জন এবং শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮ জন। ইতালিতে আক্রান্ত ৩০ হাজার ৮০৪ জন এবং মৃত ৭২ জন। রাশিয়ায় আক্রান্ত ৫ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু ১১৮ জন, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৪০ হাজার ৬৪ জন এবং মৃত্যু ৭১ জন। ফ্রান্সে মৃত ৫৪ জন এবং আক্রান্ত ২৯ হাজার ৩২৪ জন। ব্রাজিলে মৃত ১০ জন এবং আক্রান্ত ৬ হাজার ৬ জন। জাপানে মৃত ২৪ জন এবং আক্রান্ত ৩৪ হাজার ৬৯৬ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম