ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২২,  4:49 PM

news image

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৫১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৩৫০ জন। একইসময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩৭৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে প্রায় ৯ হাজার। রোববার (৬ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ৩৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৫ হাজার ১৯৯ জনে এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ৭২ জন। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৬ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৬৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৯০ জন এবং মারা গেছেন ৫২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮৪০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮৬৩ জন এবং মারা গেছেন ৩৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। ব্রাজিলে মারা গেছেন ৩৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯১ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম