ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  3:02 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫৩৩ জন; যা আগের দিনের তুলনায় কমেছে ছয় শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৪১৬ জন; যা আগের দিনের তুলনায় কমেছে ৮৫ হাজারের বেশি। রোববার (৩০ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ২৪১ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯৩ হাজার ১৯৩ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ৫৮ জন। অন্যদিকে একইসময়ে প্রাণহানির শীর্ষে উঠে এসেছে রাশিয়া। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ৭৯ জন। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৩৭ জন এবং মারা গেছেন ৩৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫২০ জন এবং মারা গেছেন ৭৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭২৩ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন এবং মারা গেছেন ৩৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৯৯ জন এবং মারা গেছেন ৭৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ৩১ জন। ব্রাজিলে মারা গেছেন ১১ জন এবং আক্রান্ত হয়েছেন ৯০১ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম