ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিশ্বে করোনায় কমেছে আক্রান্ত ও মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  10:31 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে; আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ছয় শতাধিক। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৫৮০ জন; আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় দেড় লাখ। রোববার (২৮ আগস্ট) সকালে করোনার হিসেব রাখার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে, শনিবার ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ১৩০ জন। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ লাখ ৯৬ হাজার ৬২৮ জন এবং মারা গেছেন ৩২৫ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮৬ জন এবং মারা গেছেন ৮১ জন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ৮৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৮৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৩৩ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন এবং মারা গেছেন ৩৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮০২ জন এবং মারা গেছেন ৮০ জন। একইসময়ে তাইওয়ানে মারা গেছেন ৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯০১ জন। রাশিয়ায় মারা গেছেন ৯০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯৩ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৯ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ৮৬ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮০৯ জন এবং মারা গেছেন ২৯ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ৫১২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৭ হাজার ৩৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সুস্থ হয়েছেন ৫৮ কোটি ৫ লাখ ৭১ হাজার ২৩৩ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম