ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

বিশ্বে করোনায় একদিনে আরও ৬১৪ মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  4:35 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৭৮৬ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৪০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১৪ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দেড় শ’ জন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৪৩৭ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ২৭৮ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮২৫ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ৮০৯ জন এবং মৃত ২১ জন। ইতালিতে আক্রান্ত ১০ হাজার ৬ জন এবং মৃত্যু ৩২ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৮ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ জনের। জাপানে মৃত ৪৪ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মৃত ৫১ জন এবং আক্রান্ত ৭ হাজার ৪৫৯ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১ জন এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম