ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

বিশ্বে করোনায় আরও ৯৫৬ মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৩,  3:59 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ১৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ১৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে প্রায় ৬ হাজার। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৮৮৫ জন এবং মারা গেছেন ৪১০ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ১৩৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ২৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৬ জন এবং আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৮২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৪০ জন। এ সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৭১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৪৪ জন এবং মারা গেছেন ২১ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৪২ লাখ ৮ হাজার ৬৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৫৩ হাজার ৭৩৩ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম